রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবার

অভিনেতা তারিকুজ্জামান তপন । ছবি : সংগৃহীত
অভিনেতা তারিকুজ্জামান তপন । ছবি : সংগৃহীত

রাজধানীর বেসরকারী একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন। যখন শিল্পীর অভিনয়গুণে দর্শকদের হাসিকান্নায় ভাসানোর কথা, তখন তার নিজের জীবনই এখন এক চরম বাস্তবতার মুখোমুখি। একদিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার দ্রুত অবনতি, অন্যদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়া পরিবার,সব মিলিয়ে এক বিষণ্ণ মুহূর্ত পার করছেন এই অভিনেতা। জীবনযুদ্ধে জয়ী হয়ে আবারও ক্যামেরার সামনে ফেরার আকুতি নিয়ে এখন কেবলই রাষ্ট্রীয় সহায়তার আশায় প্রহর গুনছে তার পরিবার।

অভিনেতার সবশেষ শারিরিক অবস্থা নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় অভিনেতা তপনের বড় মেয়ে নাসরিন জাহানের। বাবার সবশেষ অবস্থা নিয়ে নাসরিন বলেন, ‘বাবার অবস্থা খুবই গুরুতর। তিনি তো ক্যান্সারের সঙ্গে লড়াই করছেনই , এখন আবার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। এছাড়া খাদ্যনালিতে যে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়েছে সে টিউমারটি বড় হয়ে যাওয়ায় এখন তাকে খাবার এবং ওষুধ কোনটিই দেওয়া যাচ্ছে না । এর মধ্যে বাবা আবার হার্ট অ্যাটাকও করেছেন।‘

ডাক্তাররা অভিনেতার শারিরিক অবস্থা নিয়ে কি বলছেন এমন প্রশ্নের উত্তরে নাসরিন বলেন, ‘ডাক্তাররা বলেছেন বাবার অবস্থা খুবই গুরুতর, তবে তারা আশা রেখেছেন। যদি বাবার পেটে তারা ছোট্ট একটি অস্ত্রপচার করতে পারেন তাহলে অন্তত বাবাকে তারা মেডিসিন খাওয়াতে পারবেন। এখন বাবা লাইফ সাপোর্টে আছেন।‘

দীর্ঘদিন যাবত অভিনেতা তপন অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তার এই মুহুর্তে বিনোদন অঙ্গনের কেউ খোঁজ নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তপনের বড় মেয়ে বলেন, ‘ডিরেক্টর্স গিল্ডস এবং অনেক অভিনয় শিল্পী খোঁজ নিয়েছেন কিন্তু তাদের থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি। যা পেয়েছি সেটা বাবার চিকিৎসার ব্যয় হিসেবে খুবই সামান্য।‘

পারিবারিক আর্থিক সংকটের কথা তুলে ধরে নাসরিন আরও বলেন, ‘আমাদের পরিবার এখন অনেক আর্থিক সংকটে রয়েছে। বাবার চিকিৎসা হচ্ছে বেসরকারী হাসপাতালে। সেখানে আইসিউতে লাইফ সাপোর্টে আছেন তিনি। আর আপনারা জানেন এখানে তো চিকিৎসা ব্যয় অনেক বেশি। তাই আমরা চাচ্ছিলাম বাবাকে সরকারি আইসিইউতে নেওয়ার জন্য। কিন্তু কোনো ভাবে আমরা সরকারি হাসপাতালে আইসিইউতে সিট পাচ্ছি না।‘

তিনি সবশেষে বলেন, ‘সবার কাছে এখন আমার একটাই চাওয়া, আমার বাবার জন্য যদি সরকারী আইসিইউতে একটি সিটের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের খুবই উপকার হয়। বেসরকারী হাসপাতালের আইসিইউ ব্যয় এখন আমাদের পরিবারের সাধ্যের বাইরে চলে গেছে।‘

উল্লেখ্য, ছোট পর্দা ও বড় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে আজও প্রশংসিত। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ আরও অনেক নাটক ও সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X