রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের সঙ্গে লড়ছেন পর্দার হাসির মানুষ

তারিকুজ্জামান তপন । ছবি : সংগৃহীত
তারিকুজ্জামান তপন । ছবি : সংগৃহীত

ক্যামেরার সামনে দাঁড়িয়ে যিনি অবলীলায় দর্শকদের হাসাতেন, তার জীবনের চিত্রনাট্যটাই যেন আচমকা বদলে গেছে। মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছে অভিনেতা তারিকুজ্জামান তপনের শরীরে। একসময় শুটিং সেটে যার প্রাণবন্ত উপস্থিতি ছিল, তিনি এখন রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় তীব্র যন্ত্রণায় শয্যাশায়ী।

তপনের স্ত্রী সাবিনা হেলেন জানান খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা। গত বছরের ডিসেম্বরে তার এই রোগ ধরা পড়ে। পরবর্তীকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান ক্যানসারটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

বর্তমান শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে সাবিনা হেলেনের কণ্ঠে পাওয়া যায় অসহায়তা। তিনি বলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকেন, শরীরে প্রচণ্ড ব্যথা।’

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়েছে পরিবারটি। সাবিনা জানান ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে তারা হিমশিম খাচ্ছেন। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা পিজিতে ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি।

এ বিষয়ে তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে অনেক খরচ। তাই পিজিতে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সিট না থাকায় ভর্তি করাতে পারিনি।’

এই অবস্থায় সরকার ও শিল্পীসমাজের সহযোগিতার দিকে তাকিয়ে আছে পরিবার। সাবিনা হেলেন বলেন, ‘চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহায়তা চাই। সবার কাছে সাহায্যের আবেদন করছি।’

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই সমানভাবে কাজ করেছেন তিনি।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তারিকুজ্জামান তপন। তার সুস্থতার জন্য সহকর্মী ভক্ত ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X