বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোকাল ও লোগো বদলে আসছে নতুন লিনকিন পার্ক

পুরোনো ও নতুন সদস্যদের নিয়ে আসছে নতুন লিনকিন পার্ক। ছবি : সংগৃহীত
পুরোনো ও নতুন সদস্যদের নিয়ে আসছে নতুন লিনকিন পার্ক। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। তাদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও রয়েছে তাদের অসংখ্য গানের ভক্ত। যাদের এলপি লোগোর টি-শার্ট পরে এ দেশের রাস্তাতেও ঘুরতে দেখা যায় ব্যান্ড ভক্ত তরুণদের। সেই লিনকিন পার্কের লোগো বদলে যাচ্ছে এবার। ব্যান্ডেও যুক্ত হচ্ছে নতুন কিছু সদস্য। যাদের মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন জনপ্রিয় রক ব্যান্ড ডেড সারার ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রংকে। খবর : মার্কা

লিনকিন পার্কের নতুন ভোকালিস্ট হবেন ডেড সারা ব্যান্ডের এমিলি আর্মস্ট্রং। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ব্যান্ডটি তাদের একটি লাইভ ইভেন্টে এ ঘোষণা দেন।

এদিন শুধু নতুন ভোকালিস্ট নন, লিনকিন পার্কের পক্ষ থেকে তাদের নতুন ড্রামার হিসেবে যুক্ত হয়েছেন কলিন ব্রিটেনের নাম। এছাড়া এদিন তাদের নতুন লাইভ কনসার্ট ও নতুন অ্যালবামের নাম ঘোষণা করা হয়। ২০১৭ সালে চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এবারই প্রথম তারা লাইভ কনসার্ট করতে যাচ্ছে।

এর মধ্য লিনকিন পার্কের জন্য একেবারে নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে। ব্যান্ডটি লস অ্যাঞ্জেলেসের কিয়া ফোরামে ১১ সেপ্টেম্বর একটি লাইভ কনসার্ট করতে যাচ্ছে। ২০১৭ সালে ফ্রন্টম্যান চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এটি তাদের লাইভ পারফরমেন্সের প্রথম সিরিজ হবে। এরপর তার এই কনসার্টের শিরোনামে আরও বেশকিছু কনসার্ট করবে। যেখানে তাদের ব্যান্ডের নতুন মেম্বাররা থাকবেন।

এদিকে ব্যান্ডটি তাদের নতুন অ্যালবামের নামও ঘোষণা করে দিয়েছে। এই অ্যালবামের নাম হবে ফরম জিরো। যেটি নভেম্বর ১৫ তারিখ রিলিজ পাবে। এই ঘোষণার পর থেকেই লিনকিন পার্ক ভক্তদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১০

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১১

ভাই হারালেন শোয়েব আখতার

১২

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৩

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৫

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৬

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৭

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৯

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

২০
X