বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক

উইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক। ছবি : সংগৃহীত
উইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। দুনিয়াজুড়ে রয়েছে যাদের ভক্ত-শ্রোতা। যাদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কনসার্ট করে দলটি। এবার তাদের দেখা যাবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মঞ্চে।

রক সাউন্ডের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ৩১ মে জার্মানির মিউনিখে অবস্থিত আলিয়ানৎস আরেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিনকিন পার্ক একটি এক্সক্লুসিভ নতুন রিমিক্স গান পরিবেশন করবে, যা তারা বিশেষভাবে এই ইভেন্টের জন্য তৈরি ও রেকর্ড করেছে। এই রিমিক্সে তাদের চেনা গিটার রিফের সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আবহের একটি দুর্দান্ত মিশ্রণ থাকবে।

এটি তারা মঞ্চে প্রথমবারের মতো পরিবেশন করবে, যা সারা বিশ্বের টিভি দর্শকদের সামনে সরাসরি সম্প্রচার করা হবে। তাই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত গোটা ব্যান্ড।

যা নিয়ে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘নতুন অ্যালবাম ও চলমান ট্যুরের সঙ্গে আমরা ভক্তদের যে ভালোবাসা, উদ্দীপনা পাচ্ছি, তাতে আমরা অভিভূত। সেই অনুভূতিগুলোই আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কিক-অফ শোতে, পেপসির উপস্থাপনায়, পুরো দুনিয়ার সঙ্গে ভাগ করে নিতে মুখিয়ে আছি। এই শো আমাদের ব্যান্ডের জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে। আমরা রোমাঞ্চিত যে, আমাদের প্রিয় কিছু পুরোনো ও নতুন গান হাজারো দর্শকের সামনে, আর বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের উদ্দেশে পরিবেশন করতে পারব।’

লিনকিন পার্ক তাদের সর্বশেষ অ্যালবাম ‘ফ্রম জিরো’-এর ডিলাক্স এডিশন ১৬ মে প্রকাশ করতে যাচ্ছে। আর ২৮ জুন তারা লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে একটি বিশাল কনসার্টের হেডলাইনার হিসেবে মঞ্চে উঠবে, যেখানে তাদের সঙ্গে থাকবে জনপ্রিয় ব্যান্ড স্প্রিটবক্স ও শিল্পী জেপিইজিমাফিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১০

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১১

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৩

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৫

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৬

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৭

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৮

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৯

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

২০
X