বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন

হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত
হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত

সম্প্রতি ২০২৪ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস । দীর্ঘ চার বছর পর আবারও শীর্ষস্থানে ফিরেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। বিপুল পরিমাণ আয় করে তিনি রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলেছেন। খবর: ফোর্বস ম্যাগাজিন

ফোর্বস সূত্রে জানা যায়, ডোয়াইন জনসন গত বছর আনুমানিক ৮৮ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয়ের বেশির ভাগই এসেছে তার অভিনীত ‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ এবং তার পুরোনো সিনেমাগুলোর রয়্যালটি থেকে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রায়ান রেনল্ডস গত বছর আয় করেছেন ৮৫ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে থাকা কেভিন হার্ট ৮১ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে থাকা জেরি সাইনফেল্ড ৬০ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে থাকা হিউ জ্যাকম্যান আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার।

এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অভিনেতারা হলেন যথাক্রমে ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, নিকোল কিডম্যান, অ্যাডাম শ্যান্ডলার ও উইল স্মিথ।

আরও জানা যায়, শীর্ষস্থানীয় অভিনেতারা মূলত বড় পর্দার বাইরে থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন। কারণ, ২০২৪ সালের শীর্ষ দশ ছবির মধ্যে ছয়টিই ছিল অ্যানিমেটেড, যেখানে অভিনেতারা সাধারণত বড় অঙ্কের পারিশ্রমিক পান না।

অত্যন্ত সফল একটি বছর কাটালেও টিমোথি শালামেট এ তালিকায় স্থান পাননি। কারণ, তার ২০২৪ সালের সফল ছবিগুলোর জন্য তিনি চুক্তি করেছিলেন আগের বছরই।

এদিকে ওটিটি থেকেও অনেক তারকা বিপুল অর্থ উপার্জন করেছেন। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি ‘উলভস’ সিনেমার জন্য প্রত্যেকে ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রের মালিকানা কেনার সুযোগ না থাকায়, তারকাদের বিশাল অঙ্কের সম্মানী আগেভাগেই পরিশোধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X