তামজিদ হোসেন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৪ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

রক এবার ফ্লপ (ভিডিও)

হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত
হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত

দ্য রক। নামটি শুনলেই সববয়সী মানুষ স্মৃতিচারণ করেন রেসলিংয়ের সেই সোনালি সময়ের কথা। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার পর সন্ধ্যা হলেই টিভির সামনে বসতেন রকের রেসলিং খেলা দেখার জন্য। ছিলেন সবার কাছেই সেরা। তবে সিনেমায় পা রাখার পর, তাকে সবাই ডোয়াইন জনসন হিসেবে চিনে থাকেন।

এরপর রেসলিং এর মতো হলিউডে জগতেও একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন সবার ওপরে। কিন্তু এবার চলার পথে হঠাৎ পড়লো বাধা।

১৫ নভেম্বর তার মুক্তি পাওয়া জেইক কাসডানের পরিচালনায় নির্মিত অ্যাকশন কমেডি সিনেমা ‘রেড ওয়ান’ আনতে পারেনি প্রত্যাশা অনুযায়ী সাফল্য। জনসনের পূর্বের সিনেমাগুলোতে দর্শক যেমন মুখিয়ে থাকতেন দেখার জন্য, এবার হয়েছে একদম তার বিপরীত চিত্র। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পারছে না আশানুরূপ দর্শক টানতে।

ভ্যারাইটির তথ্যমতে, ২৫০ মিলিয়ন ডলারে নির্মিত এই সিনেমা প্রথম সপ্তাহে আয় করেছে মাত্র ৩৪.১ মিলিয়ন ডলার। এদিকে ছবিটি বিশ্বব্যাপী প্রচার এবং বিপণন করতে ব্যয় হয়েছে আরও ১০০ মিলিয়ন ডলার। এমন ব্যয় বহুল সিনেমার প্রথম সপ্তাহে যে আয় করেছে সেটা তুলনামূলকভাবে অনেক কম এমনটিই মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে রথ ক্যাপিটাল পার্টনারস-এর মিডিয়া এবং বিনোদন বিশ্লেষক এরিক হ্যান্ডলার বলেছেন, ‘রেড ওয়ান ব্যক্তিক্রম ধর্মী সিনেমা, যেটার কাজ শুরু হয়েছিল কোভিড চলাকালীন সময়ে। এজন্য বাজেট ও বেশি ছিল। কিন্তু আগের সিচ্যুয়েশন আর এখনকার সিচ্যুয়েশন এক নয়। এজন্য ছবিটি ব্যয় বহুল হলেও দর্শক টানতে ব্যর্থ হচ্ছে।’

তবে ‘রেড ওয়ান’ এর এই আয়কে এখনই ফ্লপ বলা যাচ্ছে না। কারণ যদি সিনেমাটি তার এই আয়টি অব্যাহত রাখতে পারে তাহলে আশার আলো দেখবে বলে এমনটিই আশা করা যায়। তবে বিশ্লেষকদের মতে এটি প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।

এদিকে ২২ নভেম্বর মুক্তি পেয়েছে রিডলি স্কটের গ্লাডিয়েটর ২ সিনেমা। প্রথম দিন থেকেই এটি হলিউড বক্স অফিসে দাপট দেখাচ্ছে।

এজন্য রেড ওয়ান টিম ভালোই দুশ্চিন্তায় আছেন যে এই রিভিউগুলো সিনেমাটিকে ফ্লপের দিকে নিয়ে যেতে পারে। এদিকে ২৭ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ডোয়াইন জনসন অভিনীত ও ডেভিড জি. ডেরিক জুনিয়র পরিচালিত ‘মোয়ানা ২’ সিনেমা। এতে জনসনের পাশাপাশি অভিনয় করেছেন, আউলি ক্রাভালহো, অ্যালান টুডিকসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১০

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১১

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১২

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১৩

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৪

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৫

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৭

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৮

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৯

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

২০
X