কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বমঞ্চে সেই দেশগুলোই রাজত্ব করে যাদের রাজনৈতিক প্রতিপত্তি, অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তি অন্যান্য দেশের থেকে বেশি। এসব সূচকে উপরের দিকে থাকা দেশগুলোই পরাশক্তি বা আঞ্চলিক পরাশক্তি হিসেবে স্বীকৃতি পায়। তারাই বিশ্বকে নেতৃত্ব দেয় এবং শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের বাণিজ্য ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করে।

এমনই ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বস। সংস্থাটি বলছে, এই দেশগুলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় সবার উপরে।

ফোর্বস বলছে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের এই তালিকা প্রণয়ণ করা হয়েছে বেশকিছু বিষয়কে বিবেচনা করে। সেগুলো হল- নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি। এ ছাড়াও আরও কিছু সূচককে এখানে বিবেচনা করা হয়েছে।

তালিকা অনুসারে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। অর্থনীতি, রাজনীতি এবং সামরিক শক্তি সকল সূচকেই দেশটি সবার থেকে এগিয়ে। এ ছাড়াও তালিকায় উপরের দিকে অবস্থান করছে চীন, যুক্তরাজ্য ও জাপানের মতো দেশ।

ফোর্বস জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের জিডিপি ৩০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার। দেশটির জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি। বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকার এটি ১ নম্বরে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত তালিকায়ও যুক্তরাষ্ট্র সকলের শীর্ষে অবস্থান করছে।

ফোর্বসের তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯ দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

এদিকে, ৩ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি ৪ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এর জিডিপি ১ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫১ কোটি ৭০ লাখ।

তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। যার জিডিপি ৩ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৬৬ কোটি ৫০ লাখ। জাপান রয়েছে অষ্টম স্থানে। দেশটির জিডিপি ৪ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

জিডিপি ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার এবং ৩৩ কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে। এছাড়া তালিকায় ১০ম স্থানে রয়েছে দখলদার ইসরাইল। তাদের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X