কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রাসেল ব্র্যান্ড। ছবি : সংগৃহীত
রাসেল ব্র্যান্ড। ছবি : সংগৃহীত

ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন চার নারী। দ্য সানডে টাইমস, দ্য টাইমস ও চ্যানেল ফোরের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগের বিষয়টি উঠে আসে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

সানডে টাইমসের খবরে বলা হয়েছে, অভিযোগ করা চার নারীর দাবি ২০০৬ ও ২০১৩ সালের মধ্যে রাসেল তাদের যৌন নিপীড়ন করেছেন।

ওই নারীদের একজন বলেছেন, রাসেল তাকে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ধর্ষণ করেছেন। ধর্ষণের পর তাকে চিকিৎসা নিতে হয়েছে।

আরেক নারীর অভিযোগ, যৌন নিপীড়নের সময় তার বয়স ছিল ১৬ বছর। তৃতীয় নারীর অভিযোগ, লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে কাজ করার সময় রাসেল তার ওপর যৌন নিপীড়ন করেছিলেন। একই ধরনের অভিযোগ চতুর্থ নারীরও।

তবে এসব অভিযোগের বিষয়ে ভিডিও বার্তায় রাসেল দাবি করেছেন, কর্মজীবনের ওই সময়টা তিনি কিছুটা লাগামছাড়া ছিলেন। তবে সেই সময়ে যেসব যৌন সম্পর্কে গিয়েছিলেন সবই ছিল সম্মতিমূলক।

২০১৭ সালে গলফ খেলোয়াড় বার্নার্ড গ্যালাচারের মেয়ে লরা গ্যালাচারকে বিয়ে করেছেন রাসেল। তাদের দুটি সন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X