স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলামান কাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এক গৃহকর্মীর করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গৃহকর্মী তার করা এজাহারে অভিযোগ করেছেন, তিনি সুলামান কাদিরের বাসায় কাজ করতেন। একপর্যায়ে সুলামান তাকে জোর করে নিজের ফার্মহাউসে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। এমন অভিযোগের পর পুলিশ সুলামান কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ প্রসঙ্গে পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগকারী গৃহকর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সুলামান কাদিরের বয়স ৪১। তিনি নিজেও একসময় পেশাদার ক্রিকেট খেলেছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

সুলামানের বাবা আবদুল কাদির সম্পর্কে অবশ্য নতুন করে বলার কিছু নেই। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম; যার পরিচিতি গোটা ক্রিকেট দুনিয়াজুড়ে। ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংয়ের শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই পাক কিংবদন্তি। ২০১৯ সালের সেপ্টেম্বর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান আবদুল কাদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X