বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-হামাস যুদ্ধে ‘রক’ ও জাস্টিন বিবারের প্রতিক্রিয়া

অভিনেতা ডোয়াইন জনসন এবং সংগীতশিল্পী জাস্টিন বিবার। ছবি : সংগৃহীত
অভিনেতা ডোয়াইন জনসন এবং সংগীতশিল্পী জাস্টিন বিবার। ছবি : সংগৃহীত

ইসরায়েল-হামাসের যুদ্ধে নিহত হয়েছে শত শত মানুষ। চলমান এই সংঘাতে ক্ষতিগ্রস্ত নিরীহ মানুষের প্রতি সমব্যথী হয়েছেন হলিউড, বলিউডসহ নানান সিনেমা ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। যেমন, এই যুদ্ধের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ‘রক’ নামে পরিচিত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। এ ছাড়াও নিজের অভিমত জানিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। খবর হিন্দুস্তান টাইমস ডটকম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডোয়াইন জনসন লিখেছেন, ‘নিরপরাধ ইসরায়েলি ও ফিলিস্তিনদের জীবনের ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতের বিষয়ে আমি সবকিছু জানি না। এটি বেশ জটিল প্রসঙ্গ। তবে আমি সন্ত্রাসবাদের নিন্দা জানাই। এই ধ্বংসাত্মক মুহূর্তে সব নিরপরাধ ভুক্তভোগী এবং তাদের হারানো প্রিয়জনদের জন্য আমি শোকাহত। আমি সমবেদনা ও সমাধানের জন্য প্রার্থনা করি। নিষ্পাপ প্রাণগুলোর জন্য প্রার্থনা করি।’

ইনস্টাগ্রমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাস্টিন বিবারও। লিখেছেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিন বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে আমার। আমি নিশ্চিত যে কোনটি মন্দ তা সহজাতভাবেই আমরা জানি। সব ফিলিস্তিনি কিংবা ইসরায়েলিকে ভিলেন ভাবা আমার কাছে ভুল মনে হয়। আমি কোনো একটি পক্ষ বেছে নিতে আগ্রহী না। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X