বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আম্বানির ছেলের বিয়েতে গাইতে ৭৭ কোটি রুপি নিচ্ছেন রিয়ানা!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গাইবেন রিহানা। ছবি : সংগৃহীত
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গাইবেন রিহানা। ছবি : সংগৃহীত

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি আছেন ১০ নম্বরে। ফোর্বস ইন্ডিয়ার তথ্যমতে, তার বর্তমান সম্পদের পরিমাণ ১১৬.৯ বিলিয়ন। ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুবের বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষ্যে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিহানা। এই অনুষ্ঠানের প্রথমদিন গান পরিবেশন করবেন তিনি। আর তার জন্য আম্বানিকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। খবর : হিন্দুস্তান টাইমস

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রিহানা ইতোমধ্যেই তার দল নিয়ে ভারতের জামনগরে পৌঁছে গেছে। তার পারফর্মের জন্য আলাদা একটি বিমান দিয়ে সকল ধরনের সাউন্ড ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গণমাধ্যমের তথ্যমতে, এ অনুষ্ঠানে এক রাতে পারফর্মের জন্য ৭৭ কোটি রুপি নিচ্ছেন রিহানা। এত অর্থ নেওয়ার কারণ হচ্ছে রিহানার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের জন্য প্রচুর অর্থ খরচ হয়েছে।

অনুষ্ঠান শুরু হবে (১ মার্চ) শুক্রবার সন্ধ্যা থেকে। প্রথম দিনই অনুষ্ঠানে পারফর্ম করবেন রিহানা।

আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা। এদিকে ১ মার্চ থেকে তিন দিন পর্যন্ত চলবে রাধিকা-অনন্তর প্রাক-বিবাহ অনুষ্ঠান। আর আগামী জুলাইয়ের ১২ তারিখ গাঁটছড়া বাঁধবেন তারা। অনুষ্ঠানে বিশ্বের বিশিষ্ট নামকরা ব্যক্তিরা আমন্ত্রিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X