বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

রেকর্ড রানি টেইলর

সংগীত শিল্পী টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
সংগীত শিল্পী টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

মার্কিন গায়িকা টেইলর সুইফট। তিনি যেন সংগীতের পরশ পাথর। কারণ নিজ কণ্ঠে যাই গাইছেন তাই হয়ে যাচ্ছে ইতিহাস, ভেঙে দিচ্ছে সব ধরনের রেকর্ড। সম্প্রতি প্রকাশ হওয়া তার নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ গড়ল মিউজিক প্ল্যাটফর্মে মুক্তির প্রথম দিন সর্বাধিকবার শোনার রেকর্ড। খবর : এনবিসি নিউজ

২০২০ সালের পর থেকেই যেন অপ্রতিরোধ্য মার্কিন এই পপ তারকা। কখনো কনসার্ট দিয়ে কাঁপিয়ে দিচ্ছেন একটি শহর। কখনো আবার বিলবোর্ডের টপচার্ট একাই দখল করে নিচ্ছে তার গান, সর্বোচ্চ অ্যালবাম বিক্রিতেও রয়েছে তার প্রভাব। কোথায় নেই টেইলর।

এবার নিজেকেই নিজে ছাড়িয়ে গেলেন তিনি। ভেঙে দিলেন নিজের গড়া অতীতের রেকর্ড। গায়িকার ১১তম স্টুডিও অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সর্বাধিক সংখ্যক স্ট্রিম অর্জন করে সমস্ত রেকর্ড ভেঙেছে।

অ্যালবামটি প্রকাশের দিন প্রায় ৫৫২.২ মিলিয়নের বেশি স্ট্রিমিং অর্জন করেছে। অ্যালবামের প্রতিটি ট্র্যাক গড়ে ১৭.৮১ মিলিয়ন বার স্ট্রিম হয়েছে। একই সঙ্গে অ্যাপেল মিউজিক ও স্পটাইফাইতে সর্বোচ্চ স্ট্রিমিংয়ের ইতিহাস এখন তার দখলে।

‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটিতে রয়েছে মোট ১৬টি গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X