তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

মানবিক অ্যাশেজ

ব্যান্ড অ্যাশেজ। ছবি : ব্যান্ডের সৌজন্যে
ব্যান্ড অ্যাশেজ। ছবি : ব্যান্ডের সৌজন্যে

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। দেশ ও দেশের বাইরে তাদের গানের ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। নিজেদের গান দিয়ে অনেক আগেই শ্রোতাদের হৃদয় করে নিয়েছেন জোনায়েদ-বিজয়রা। তাদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট করতেও দেখা যায়। তবে ব্যান্ডটি যে শুধু কনসার্ট করেই মানুষের ভালোবাসা পেয়েছে তা কিন্তু নয়। মানবিক কাজেও এগিয়ে আসছে সবসময়।

অ্যাশেজ ২০০৯ সাল থেকে দেশের মাটিতে কনসার্ট শুরু করে। এরপর থেকেই তারা নিয়মিত স্টেজ মাতিয়ে চলেছে। পাশাপাশি শোগুলো থেকে অর্জিত অর্থের একটি অংশ তারা ব্যয় করছে ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীদের চিকিৎসায়। এ নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট জোনায়েদ ইভান বলেন, ‘মানবিক কাজ কখনই মানুষ দেখিয়ে হয় না। আমরা ১০ বছর ধরে এই কাজটি গোপনে করে যাচ্ছি।কোনোরকম ফেসবুক লাইভ কিংবা সংগঠন না খুলে/অ্যাওয়ার্ড/গণমাধ্যম-পত্রিকায় প্রচারণা ছাড়া গত ১০ বছরে চিকিৎসা করিয়েছি ১০০ ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীর। যাদের অনেকে বেঁচে আছেন। অনেকে মারা গেছেন।

অ্যাশেজ এমন একটি ব্যান্ড যারা প্রতিটিটি কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ খরচ করে মানুষের জন্য। আর এটি চলতে থাকবে। গ্রাম থেকে গ্রামে। শহর থেকে শহরে।’

এ ছাড়া অ্যাশেজের পক্ষ থেকে কালবেলাকে আরও জানানো হয়, ‘আমরা এরই মধ্যে বেশকিছু চ্যারিটি কনসার্ট করেছি। যেগুলো নিজেরা আয়োজন করে। এসব কনসার্ট থেকে অ্যাশেজ কখনো অর্থ নেয় না। এ ছাড়া কোনো চ্যারিটি কনসার্টে আমাদের যদি আমন্ত্রণ করা হয়, তাহলে আমাদের জন্য যে বাজেট থাকে সেটিও কমিয়ে দিই। মানবিকতার দিক থেকে আমাদের যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি।’

মে মাসে অ্যাশেজ নেদারল্যান্ডস সফরে যাবে। এই সফরে ইউরোপের আরও একটি দেশে তাদের কনসার্ট করার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X