কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে দেশ ছাড়ছেন কানাডার নাগরিকরা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিশ্বের নানা প্রান্তের মানুষের জন্য স্বপ্নের দেশ কানাডা। দেশটিতে পাড়ি দিয়ে সুখের জীবন গড়তে চাওয়া মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। তবে দেশটির নাগরিকেরাই সেই স্বপ্নের দেশ ছাড়তে শুরু করেছেন। ম্যাকগিল ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব কানাডার এক গবেষণায় এমন তথ্য জানানো হয়েছে।

কানাডার সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে দেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন ৪০ লাখ মানুষ। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। এর কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ চাহিদা ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় দেশ ছাড়ছেন অনেকে।

কানাডার পরিসংখ্যন অনুসারে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে দেশটির নাগরিকদের প্রায় ৩১ শতাংশ বিদেশে পাড়ি জমিয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান ম্যাকগিল জানিয়েছে, নতুন নাগরিকদের ধরে রাখতে পারছে না কানাডা। দেশটিতে আসার চার থেকে সাত বছরের মধ্যে তারা দেশ ছাড়ছেন। ক্রয়ক্ষমতা সাধ্যের বাইরে চলে যাওয়া এর অন্যতম কারণ।

এতে বলা হয়েছে, কানাডার সরকারের বিদেশি ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অনমনীয়তা এবং অবাস্তব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে অভিবাসীরা দেশটিতে এসে পছন্দসই চাকরি খুঁজে পায় না। এজন্য তারা ক্যারিয়ার গড়তে হিমশিম খায়।

কানাডার নাগরিকদের মধ্যে প্রায় অর্ধেক অভিবাসী বাবা-মার মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। এছাড়া এক-তৃতীয়াংশ জন্মসূত্রে কানাডার নাগরিক। বাতি ১৫ শতাংশ অন্য দেশে জন্মগ্রহণ করে কানাডার নাগরিকত্ব পেয়েছেন। এসব নাগরিকের দেশ ছাড়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভ্রমণ, চাকরি এবং পড়াশোনার সুযোগ।

এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন অব কানাডার তথ্য বলছে, বিদেশে বসবাসকারী কানাডার নাগরিকদের বেশিরভাগ থাকেন হংকং, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। সমীক্ষা বলছে, জনসংখ্যার তুলনায় কানাডার নাগরিকদের বিদেশে বসবাসকারীর সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে পাঁচগুণ এবং যুক্তরাজ্যের সমান।

কানাডার নাগরিকদের নিয়ে পরিচালিত গবেষণাটি অনুমোদন করেছে বি সি সেন ইউয়েন পাউ উ–এর কার্যালয়। তারা বলছে, দেশ ছেড়ে যাওয়া নাগরিকদের সমর্থনের জন্য কানাডা আরও বেশকিছু করতে পারে। তিনি যুক্তি দিয়ে বলেন, প্রবাসীরা কানাডার কূটনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থানের আরও প্রসার ঘটাতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১০

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১১

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১২

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৩

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৪

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৫

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৬

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৭

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৮

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

২০
X