কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের নতুন কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা।

নতুন কমিটি ঘোষণার দুই মাসেরও বেশি সময় পর জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৩ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি; উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।

সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ মে (বুধবার) দুপুর ২টায়- সিরাজগঞ্জ জেলা, ৯ মে (বৃহস্পতিবার) সকাল ৯টায়- রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকাল ১১টায়- রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং এবং দুপুর ৩টায়- চাঁপাইনবাবগঞ্জ জেলা, ১০ মে (শুক্রবার) সকাল ১০টায়- নওগাঁ জেলা এবং দুপুর ২টায়-জয়পুরহাট জেলা ও ১১ মে শনিবার দুপুর ২টায়-পাবনা জেলার কর্মী সম্মেলন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- উক্ত কর্মী সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X