বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার অচেনা শহরের উদ্দেশে আর্টসেল

ব্যান্ড আর্টসেল। ছবি : ব্যান্ডের সৌজন্যে
ব্যান্ড আর্টসেল। ছবি : ব্যান্ডের সৌজন্যে

দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। নিজেদের ২৫ বছরপূর্তি পালনের সঙ্গে আগামী এক মাসে ৯টি কনসার্ট করতে ২৯ এপ্রিল সোমবার কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন লিংকন ও ফয়সালরা। সেখানে ব্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যোগ দেবেন আর্টসেলের আরেকজন প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেজিস্ট সাইফ আল নাজি সেজান। যাওয়ার আগে কালবেলাকে এমনটাই নিশ্চিত করা হয় ব্যান্ডের পক্ষ থেকে।

গত বছর কানাডায় শো করে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। সেখানকার ম্যাপলিউড নেই বোর কেয়ার প্রেজেন্ট লাইভ ইন টরন্টো কনসার্টে গেল ১১ নভেম্বর পারফর্ম করেন লিংকন-ফয়সালরা। তবে সেবার একটি কনসার্ট করেই দেশে আসে তারা। এবারের সফরটি বেশ দীর্ঘ।

যার মধ্যে বেশকিছু শহরে এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ড পারফর্ম করবে। যা তাদের জন্য আনন্দের হতে যাচ্ছে। দেশ ছাড়ার আগে আর্টসেলের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের কানাডা ট্যুরের ৯টি শো ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। এবারের কনসার্টগুলো দেশটির বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে।

এ ছাড়া এমন একটি শহরে আমরা পারফর্ম করব এর আগে যেখানে কোনো বাংলাদেশিই পারফর্ম করেনি। শহরটির নাম হচ্ছে সেন্ট জনস এন এল। সেন্ট জনস এমন একটি শহর যেখানে খুব কম বাংলাদেশি থাকেন। এখনকার জনসংখ্যার প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী ও কানাডার স্থানীয় সম্প্রদায়।

এমন একটি শহরের কাছে আর্টসেল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা এবং আয়োজকরা খুবই গর্বিত।’

যেসব শহরে কনসার্ট করবে আর্টসেল : ৫ মে (টরন্টো), মে ১০ উইনিপেগ, মে ১২, ১৩ (ভ্যানকুভার), ১৮ মে (রেজিনা), ১৯ মে (সাসকাচোয়ান), ২৪ মে (সেন্ট জন্স, এনএল), ২৫ মে (হ্যালিফ্যাক্স)।

আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটারে সাইফ আল নাজি সেজান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X