কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত সৌদির

বেনিয়ামিন নেতানিয়াহু, জো বাইডেন ও সৌদি বাদশাহ। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু, জো বাইডেন ও সৌদি বাদশাহ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্থাপনে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনা চলছে। মার্কিনিদের বিশ্বাস, সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্তারোপ করেছে সৌদি আবর। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমেসে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন বিখ্যাত কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। সেখানে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিবে।

তিনি লিখেন, ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে। তবেই এ সম্পর্ক স্থাপিত হবে। এ শতগুলো হলো গাজা থেকে সরে যাওয়া, বসতি স্থাপন বন্ধ করা এবং তিনি থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা।

থমাস ফ্রাইডম্যান লিখেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এ চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। তবে সৌদির শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলে কোনো সরকার আসলে তখন চুক্তি হতে পারে।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ হবে। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে তারা।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

গাজায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা থেকে সরে আসে সৌদি আরব। এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছে রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X