বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মহানগর’ বানিয়ে লুকাতে হয় আশফাক নিপুনকে

‘মহানগর ২’-এ মোশাররফ ও নির্মাতা আশফাক নিপুন। ছবি : সংগৃহীত
‘মহানগর ২’-এ মোশাররফ ও নির্মাতা আশফাক নিপুন। ছবি : সংগৃহীত

দেশের মেধাবী নির্মাতা নির্মাতা আশফাক নিপুন। বড় পর্দায় এখনো কাজ না করলেও ওটিটিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন। নির্মাণ করেছেন দর্শক প্রিয় বেশকিছু ওয়েব সিরিজ। যার মধ্যে অন্যতম ‘মহানগর’। যেটি প্রকাশের পর দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০২১ সালের জুনে ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায়। এই সিরিজের একটি চরিত্র দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়। যেই চরিত্রে অভিনয় করেন অভিনেতা মোশাররফ করিম। চরিত্রটির নাম ‘ওসি হারুন’। এই সিরিজ নির্মাণের জন্য বাসায় থাকতে পারেননি তিনি। তাকে পালিয়ে থাকতে হয়েছিল বিভিন্ন জায়গায়। সম্প্রতি এই অভিজ্ঞতা নিয়ে দেশের একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন নিপুন।

এই নির্মাতা বলেন, ‘মহানগর’ ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। তবে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার সামনে কাজ করার ইচ্ছে আছে। সেই জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি। তাহলো। ‘মহানগর’ সিরিজের সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি এক মাস পর। ঠিক তার পরদিন আমার কাছে একটি কল আসে। একটি প্রতিষ্ঠান থেকে। আমাকে তাদের অফিসে যেতে বলে, আমি তখন তাদের বলি আমি ঢাকায় নেই। তারপর তারা আমাকে বলে, আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে। তখন আমি বলি কখন আসতে হবে। এটা শুনে ফোন করা ব্যক্তি রেগে কল কেটে দেয়। তারপর আরেক নম্বর থেকে আমার কাছে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে তাদের অফিসে যাই। এরপর নিয়মিতই আমাকে তাদের অফিসে যেতে হতো। তারপর আমার আইনজীবী আমাকে বাসায় থাকতে নিষেধ করেন। বলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে। কিছুদিন একটু লুকিয়ে থাকুন। এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই।

এরপরের ঘটনা নির্মাতা সেভাবে আর প্রকাশ করতে চাননি। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন।

এরপর ‘মহানগর-২’ শিরোনামেও ওয়েব সিরিজ নির্মাণ করেন এই নির্মাতা। তার জন্যও তাকে বিভিন্ন সময় ঝামেলায় পড়তে হয় বলে জানান আশফাক নিপুন।

‘মহানগর ২’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X