বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মডেল মেঘলার রহস্যজনক মৃত্যু 

মডেল মেঘলার রহস্যজনক মৃত্যু 

তরুণ মডেল সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার বোন রুকসানা। রাজধানীর মিরপুরে বসবাস করতেন মেঘলা। সম্প্রতি গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার।

মেঘলার বোন রুকসানা কালবেলাকে বলেন, আপু বাড়িতে আসার পর খুব হাসিখুশি ছিলেন। আমরা ভাই-বোনরা গতকাল (বৃহস্পতিবার) দুপুরে সবাই মিলে গল্প করে কাটিয়েছি। হঠাৎ করে আপু বলছিল খারাপ লাগছে। তখন তাকে আমরা গোসল করতে বলি। এরপর স্বাভাবিক ছিল। রাতে আপু জানায় তার পা জ্বালাপোড়া করছে। তার পায়ে আমরা তেল মালিশ করে দেই। এরপর পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে আপু চিৎকার করে। তখন আমার ভাইয়া তার কাছে যায়। সে কিছুটা কথা বলে আবার ঘুমিয়ে যায়। খানিক পর ভাইয়া দেখে আপু হাত-পা ছড়িয়ে শুয়ে আছে।

রুকসানা আরও বলেন, ভাইয়া আপুর হাত ধরে দেখে ঠাণ্ডা হয়ে আছে। কোনো সাড়া নেই। রাত ৩টায় নেত্রকোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আপু আর নেই। আব্বু দশ বছর আগে মারা গেছেন। আব্বুর ব্যবসা থেকে শুরু করে সব কিছু আপুই দেখত। সে কোনোদিন আমাদের আব্বুর অভাব বুঝতে দেয়নি। আপুর এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। বাদ জুমা আপুর দাফন সম্পন্ন হয়েছে। আমার আপু কোনো ভুল করে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন।

প্রকৃত নাম সাদিকা রহমান মেঘলা হলেও শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরাবি রহমান নামে। গত ১৪ জুলাই একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে লাইট-ক্যামেরার সামনে দাঁড়ান মেঘলা।

তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল মেঘলার। ২-৩টি সিনেমায় কাজের কথা চূড়ান্ত হয়েছিল। ঢাকায় ফিরেই প্রস্তুতি পর্ব শুরু করতেন মেঘলা। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X