বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নাট্যনির্মাতা রিংকু গ্রেপ্তার, যা বললেন আরশ খান 

নাট্যনির্মাতা রিংকু গ্রেপ্তার, যা বললেন আরশ খান 
নাট্যনির্মাতা রিংকু গ্রেপ্তার, যা বললেন আরশ খান 

গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম বলেন, গত ১২ নভেম্বর গুলশান থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-১০।

এদিকে রিংকুর গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর থেকেই শোবিজে তার সহকর্মী ও শিল্পীরা প্রতিবাদ জানিয়েছেন। ছোট পর্দার এ সময়ের ব্যস্ত অভিনেতা আরশ খান ফেসবুকে লিখেছেন, একজন পরিচালক গ্রেপ্তার হবে, কোনো কারণ জানানো হবে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকিরা ঘরে বসে স্ট্যাটাস দিব। এটা কী আদৌ ঠিক! কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না। ইউনিটির অবস্থা এমন কেনো? রিফর্মেশন এবং সংগঠনে কী লাভ তাহলে?

এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, রিংকু কোনো এক সময় একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে পুরোনো ফাইল বের করে সন্দেহভাজন হিসেবে তাকে দেখানো হচ্ছে। এসব মূলত হিংসা থেকেই করা হচ্ছে। কারণ তিনি বর্তমানে ভালো কাজ করছেন। যদি এসবই হওয়ার ছিল, তাহলে আন্দোলনে থেকে লাভ কী হলো? প্রশাসন তো চেঞ্জ হলো না।

উল্লেখ্য, রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে : বোধ, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্লসহ অসংখ্য। নাটক নির্মাণ করে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। এর মধ্যে রয়েছে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড ও মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১০

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১১

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১২

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৩

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৪

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৫

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৬

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৭

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

২০
X