মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন (ভিডিও)

বোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন
বোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন

চলতি বছরের বিজ্ঞাপনে কাজ করে শোবিজে যাত্রা করেন মালাইকা চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন হওয়ায় তার প্রতি বাড়তি কৌতূহল জন্মেছে বিনোদনপ্রেমীদের। বোনের পথ অনুসরণ করে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। ‘সন্ধিক্ষণ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে তার বোন মেহজাবীনের সঙ্গে ৫টি মিলের বিষয়ে বলতে অনুরোধ করা হয়। জবাবে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারেন।

ছোট বোনের উত্তর বেশ উপভোগ করেছেন মেহজাবীন। সাক্ষাৎকারের ভিডিও ক্লিপটি নিজ ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হা হা দিস ইজ কিউট। কিন্তু আমি চাই আমার বোন আমার থেকে আরও অনেক গুন বেশি এগিয়ে যাক জীবনে’। মেহজাবীনের পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন ভক্তরা।

প্রথমবারের মতো নাটকে কাজের অভিজ্ঞতার বিষয়ে গণমাধ্যমকে মালাইকা বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

ওই নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X