স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী। মিনিট বিশেক পর খেলা শুরুর প্রস্তুতিতে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ যখন মাঠে ওয়ার্ম আপে ব্যস্ত, তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার পরপরই মাঠে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। দলীয় স্টাফরা দ্রুত তাকে ঘিরে ধরেন এবং তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুশীলনের সময় অসুস্থ বোধ করার পর তিনি মাঠেই পড়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।

ঢাকা দলের টিম ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, মাহবুব আলীর শারীরিক অবস্থা গুরুতর। তবে তার চিকিৎসা শুরু হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ধাক্কা সামলেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X