শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদ ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৫ বছর দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের দেখা পেল ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে চার উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে সফরকারীরা। নাটকীয়ভাবে মাত্র দুই দিনেই শেষ হওয়া এই ম্যাচটি ইংল্যান্ডের জন্য যেমন স্মরণীয়, তেমনি অস্ট্রেলিয়ার জন্য হতাশার।

কঠিন ও আলোচিত উইকেটে টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ডও বড় ব্যর্থতার পরিচয় দেয়—১১০ রানেই অলআউট হয় তারা। ফলে ম্যাচটা দ্রুতই রূপ নেয় বোলারদের লড়াইয়ে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াও সুবিধা করতে পারেনি। ট্রাভিস হেডের ৪৬ রানের ইনিংস ছাড়া আর কেউ বড় অবদান রাখতে না পারায় স্বাগতিকদের ইনিংস থামে ১৩২ রানে। এতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৫।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি (৩৭) ও বেন ডাকেট (৩৪) ভালো সূচনা এনে দেন। এরপর জ্যাকব বেথেলের ৪০ রানের ইনিংস ম্যাচের ভিত গড়ে দেয়। যদিও বেথেল আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে সফরকারীরা। জো রুট ও বেন স্টোকস দ্রুত ফিরে গেলে উত্তেজনা ছড়ায় গ্যালারিতে। তবে শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের শান্ত ইনিংস ও কিছু অতিরিক্ত রানে ভর করে চার উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

এই ম্যাচে দুই দলের কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি—অস্ট্রেলিয়ায় ১৯৩২ সালের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ইংল্যান্ডের পেসার জশ টাংয়ের হাতে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এই জয়ের মাধ্যমে একদিকে যেমন অস্ট্রেলিয়ায় টেস্টে টানা ব্যর্থতার ধারা ভাঙল ইংল্যান্ড, অন্যদিকে এই অ্যাশেজ সিরিজে দ্বিতীয়বারের মতো মাত্র দুই দিনে শেষ হলো একটি টেস্ট। ইতিহাস, নাটক আর বিতর্ক—সব মিলিয়ে এমসিজির এই টেস্ট অ্যাশেজ ইতিহাসে জায়গা করে নিল বিশেষ অধ্যায় হয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X