বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘পুষ্পা টু’ মুক্তির নতুন তারিখ, আরও যা জানা গেল  

‘পুষ্পা টু’ মুক্তির নতুন তারিখ, আরও যা জানা গেল  
‘পুষ্পা টু’ মুক্তির নতুন তারিখ, আরও যা জানা গেল  

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানাকে নিয়ে নির্মিত ‘পুষ্পা’ ব্যাপক সাড়া ফেলে। এটি পরিচালনা করেছিলেন সুকুমার। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পায়। এর গল্প, অ্যাকশন দৃশ্য ও আইটেম দর্শকদের মুগ্ধ করে। প্রথম কিস্তি মুক্তির পর থেকেই দর্শকরা দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিল।

‘পুষ্পা টু’ সিনেমাতেও আল্লু-রাশমিকাকে দেখা যাবে। প্রথম কিস্তিতে এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে ছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের অভিনয় দারুণ প্রশংসিত হয়। এবারেও তাকে একই চরিত্রে দেখা যাবে।

‘পুষ্পা টু’ মুক্তির তারিখ নিয়েও কম জলঘোলা হয়নি। সবশেষ ঘোষণা অনুযায়ী, ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। এবার তারিখ পরিবর্তন করলেন নির্মাতা। পুষ্পার ফ্যানদের জন্য সুখবর হলো- এই একদিন এগিয়ে ৫ ডিসেম্বর মুক্তি দেওয়া হচ্ছে এটি। একই সঙ্গে ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেন সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর। খবর ইন্ডিয়া টুডের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে রবি শঙ্কর বলেন, ‘পুষ্পা টু’ সিনেমা সফল হলে ‘পুষ্পা থ্রি’ সিনেমা নির্মিত হবে। ‘পুষ্পা থ্রি’ সিনেমার জন্য বড় লিড রয়েছে। অবশ্যই এটি নির্মিত হবে।

এ সময় প্রযোজকের পাশেই ছিলেন নায়ক আল্লু অর্জুন। ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ কবে শুরু হবে তা জানাননি রবি শঙ্কর।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় করেছে। ওটিটি ও স্যাটেলাইট সত্ত বিক্রি করে এ অর্থ আয় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X