বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আসছে বলিউডের দুই সিনেমা

‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন এবং  ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত
‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুন এবং ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত

দেশে আসছে বলিউডের নতুন দুই সিনেমা। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু : দ্য রুল’ ও কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া থ্রি’। যার বিপরীতে আগেই ভারতে গেছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’ ও ‘রাত জাগা ফুল’।

বলিউডের এই দুই সিনেমা বাংলাদেশে আমদানির বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি-রপ্তানি সুপারিশ কমিটি থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়। সিনেমা দুটি বাংলাদেশে কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশে ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমাটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইন্টমেন্ট। ‘ভুলভুলাইয়া থ্রি’ আনছে দি অভি কথাচিত্র।

‘পুষ্পা : দ্য রুল’ নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি ৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমাটি আসছে আগামী ১ নভেম্বর। ভারতে মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে এটি।

ব্লকবাস্টার ভুলভুলাইয়ার তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, রাজেশ শর্মা, প্রান্তিকা দাস ও কাঞ্চন মল্লিক।

এদিকে রংপুর অঞ্চলের সুরেলা জনগোষ্ঠীর যাপিত জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের রসায়ন নিয়ে ‘সাঁতাও’ নির্মাণ করেছেন খন্দকার সুমন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক ও আব্দুল্লাহ আল সেন্টু। সিনেমাটি এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

এ ছাড়া মীর সাব্বিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘রাত জাগা ফুল’ সিনেমায় সাব্বির ছাড়া আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজ, নাজনীন চুমকি, মাজনুন মিজান ও জয়রাজ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১০

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১১

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১২

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৩

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৪

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৫

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৭

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৮

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৯

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

২০
X