বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আবার হবে শেকড়ের গান

আবার হবে শেকড়ের গান। ছবি : সংগৃহীত
আবার হবে শেকড়ের গান। ছবি : সংগৃহীত

ঢাকার আর্মি স্টেডিয়ামে ২০১৯ সালে সর্বশেষ ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী লোকসংগীতের সবচেয়ে বড় এ আসরটি সেবার শ্রোতারা শেষবারের মতো উপভোগ করেন। এরপর ২০২০ সালে মহামারি করোনা এবং পরে নিরাপত্তার কারণে আর অনুষ্ঠিত হয়নি ফোক ফেস্টের কোনো আসর। এবার আবারো ফিরে আসছে ‘ফোক ফেস্ট’।

গতকাল রোববার ২৭ আগস্ট আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন থেকে আসে আনুষ্ঠানিক ঘোষণা। জানানো হয় ‘আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।’

সান কমিউনিকেশনসের পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, ‘গত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।’

এরই মধ্যে ফোক ফেস্টের জন্য অনুমতি নেওয়া হয়েছে। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।

লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X