বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হচ্ছে ‘বদমাইশ পোলাপান’

শেষ হচ্ছে ‘বদমাইশ পোলাপান’
শেষ হচ্ছে ‘বদমাইশ পোলাপান’

নাট্যপরিচালক মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’। চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে এটি। চার বছরের এ জার্নির শেষ দুটি পর্ব এই সপ্তাহের শেষদিকে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।

নাটকটির গল্পভাবনা পরিচালকের। রচনা করেছেন মোসাব্বের হোসেইন মুঈদ। চারটি সিজনে মোট ৮৮ পর্ব প্রচারের মধ্য দিয়ে ধারাবাহিকটির প্রচার শেষ হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, বাপ্পী আশরাফ, প্রত্যয়, মাহিমা, রিয়া বর্মণ, তানজিম হাসান অনিক, রায়হান খান, রাশেদ ইমরানসহ প্রায় অর্ধশতাধিক নবীন-প্রবীণ শিল্পী। নাটকটি প্রযোজনা করেছেন ইয়েন।

নাটকটি নিয়ে বান্নাহ বলেন, “মূলত আমার এ নাটকের দর্শক ছিল স্কুল-কলেজের বাচ্চারা। একদিন তারা স্কুল-কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, চাকরি করবে। তখন ফেলে আসা দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আমার এ নাটকের কথা মনে করবে। আবেগে হয়তো কেউ কেউ কেঁদেও ফেলবে। নির্মাতা হিসেবে এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালোলাগার। আমি মনে করি, এটা আমার নির্মাতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক, যা আমাকে যুগের পর যুগ দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। আমার ভীষণ ভালো লাগে যখন স্কুল-কলেজের রিইউনিয়নে বিশেষত ‘আমার এ ক্লান্ত বিকেল’ গানটি বেজে ওঠে। মনের ভেতর কী যে প্রশান্তি বয়ে যায়, তা বোঝানোর মতো নয়। আমি আমার পুরো ইউনিটের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

নাটকটি ‘পিকক সিরিজ’ ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। নাটকে মোট নয়টি গান ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X