কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন। এই তিন প্রস্তাবের যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।

পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিতি ছিলেন।

পে কমিশন এক সদস্য গণমাধ্যমকে জানান, ‘সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে।’

সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখনো চূড়ান্ত করা যায়নি। বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে, তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X