স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

হকি-কাবাডি-অ্যাথলেটিকসে সোনার পর এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে জয়িতা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বহুমাত্রিক প্রতিভার এক উজ্জ্বল নাম জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। হকি, কাবাডি ও অ্যাথলেটিকসে স্বর্ণজয়ের পর এবার ক্রিকেটেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জয়িতা, যা তার বহুক্রীড়াভিত্তিক ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত বৃহস্পতিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সেই দলে নতুন মুখ জয়িতা। ক্রিকেটে আসার আগে তার পরিচিতি ছিল হকি খেলোয়াড় হিসেবে। জাতীয় দলের হয়ে দুটি সিরিজও খেলেছেন তিনি। পাশাপাশি কাবাডি ও অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টেও নিয়মিত সাফল্য দেখিয়েছেন। ২০২৩ সালে দ্বিতীয় যুব গেমসে একই দিনে তিনটি ভিন্ন খেলায় সোনা জিতে দেশজুড়ে আলোচনায় আসেন এই ক্রীড়াবিদ।

ক্রিকেটে জয়িতার পথচলাও ধীরে ধীরে দৃঢ় হয়েছে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ছয় ইনিংসে ব্যাট করে করেন ৭০ রান। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তার জাতীয় দলে ডাক পাওয়ার পথ সহজ করে দেয়। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে সাত ইনিংসে ১৩১.২৫ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ১৮৯ রান।

এই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক ২০ জনের ক্যাম্পে ডাক পান জয়িতা। সেখান থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়াটাকে তার উন্নতির স্বাভাবিক ফল বলেই দেখছেন সংশ্লিষ্টরা।

নারী দলের নির্বাচক সাজ্জাদ শিপন জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট জয়িতাকে বাছাইপর্বে নিয়মিত খেলানোর কথাই ভাবছে। তিনি বলেন, “জয়িতার মধ্যে ভালো প্রতিভা আছে। তার ব্যাটে পাওয়ার রয়েছে। ওপেনিংয়ের জন্যই মূলত তাকে বিবেচনা করা হয়েছে। পাওয়ার প্লেতে যদি সে ভালো শুরু এনে দিতে পারে, সেটা দলের জন্য বড় সহায়তা হবে। আমরা বিশ্বাস করি, সে সেই সক্ষমতা রাখে।”

ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হলে জয়িতা এক অনন্য কীর্তিও গড়বেন। তখন তিনি হকি, কাবাডি, অ্যাথলেটিকস ও ক্রিকেট—চারটি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদে পরিণত হবেন। বহুমুখী এই যাত্রায় এখন তাঁর সামনে নতুন স্বপ্ন—ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১০

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১২

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৩

টিভিতে আজ যত খেলা

১৪

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

২০
X