গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

আশরাফুল আলম শিমুল। ছবি : সংগৃহীত
আশরাফুল আলম শিমুল। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী আশরাফুল আলম শিমুলকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা কালী মন্দিরের সামনে থেকে আশরাফুল আলমকে আটক করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিমুলের আটক হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আশরাফুল আলম একাধিক মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি এক শতাংশ স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান যাচাইবাছাই পর্বে তার মনোনয়ন ফরম বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন।

আশরাফুল আলম শিমুলের বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। এর কারণে উপজেলাজুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। বাবার সুনাম আর ব্যক্তিগত ইমেজকে পুঁজি করে আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X