সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনা-অনিশ্চয়তার মাঝে সংযত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বললেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কের মতে, তাৎক্ষণিক চাপ বা আবেগের বশে নয়—বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত।

রাজধানীর সিটি ক্লাব মাঠে জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে আয়োজিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেন, ‘যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থই হতে হবে সর্বাগ্রে। এমন কিছু করা ঠিক হবে না, যা কয়েক বছর পর গিয়ে ক্রিকেটকে সমস্যায় ফেলবে।’

প্রকাশ্যে ধারাবাহিক মন্তব্যের বিষয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, ভেতরে আলোচনা না সেরে বারবার ভিন্ন ভিন্ন বার্তা দিলে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা তৈরি হয়।

‘আজ এক কথা, কাল আরেক কথা—এভাবে চললে বিভ্রান্তি বাড়ে। আমার মনে হয়, ভেতরে সব আলোচনা শেষ করে একটি চূড়ান্ত সিদ্ধান্তই সবার সামনে আনা উচিত,’ যোগ করেন তিনি।

নিজে বোর্ডের দায়িত্বে থাকলে কীভাবে সিদ্ধান্ত নিতেন—এমন প্রশ্নে তামিম বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থান, আন্তর্জাতিক ক্রিকেটে মর্যাদা এবং আগামী এক দশকে সম্ভাব্য প্রভাব—সবকিছু বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া দরকার। তার ভাষায়, ‘আমরা বোর্ডকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবেই দেখি। সরকারের সঙ্গে আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত বোর্ডের নিজস্ব অবস্থান ও সাহসী সিদ্ধান্ত থাকা দরকার।’

তিনি আরও বলেন, আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার প্রভাব পাঁচ বা দশ বছর পর কী হতে পারে—সেই হিসাব না কষলে ভবিষ্যতে তার মাশুল দিতে হতে পারে। ‘আজকের সিদ্ধান্তে আগামী প্রজন্মের ক্রিকেট কীভাবে প্রভাবিত হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ মন্তব্য করেন তামিম।

সবশেষে সাবেক এই ওপেনারের প্রত্যাশা একটাই—চূড়ান্ত সিদ্ধান্ত যেন আসে সুপরিকল্পিত ভাবনা থেকে। ‘আমি শুধু এটুকুই চাই, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ যেন সবচেয়ে বেশি গুরুত্ব পায়। চিন্তা করে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে জরুরি,’ বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X