শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল-দাইরি। ছবি : সংগৃহীত
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল-দাইরি। ছবি : সংগৃহীত

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল-দাইরিকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, এক ডিক্রির মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল আল-দাইরিকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে অবসরে পাঠানো হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগের দিন আল-আলিমি পরিবহন ও পরিকল্পনামন্ত্রীকে বরখাস্ত করেন। অভিযোগ ছিল, তারা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসির) নেওয়া ‘একতরফা পদক্ষেপের’ প্রতি সমর্থন জানিয়েছিলেন।

বুধবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আল-আলিমি বেসামরিক ও সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল করেন। এ সময় তিনি আদেনের গভর্নর ও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেন।

এদিকে গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করে যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের দক্ষিণ সীমান্তবর্তী হাজরামাউত ও আল-মাহরা প্রদেশে সৌদি সীমান্তের কাছাকাছি সামরিক অভিযান চালাতে এসটিসিকে উসকানি দিচ্ছে। তবে আবুধাবি এই অভিযোগ অস্বীকার করেছে। এই দুই প্রদেশ ইয়েমেনের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক অংশজুড়ে অবস্থিত। গত মাসে এসটিসি যোদ্ধারা অঞ্চলগুলো দখল করলেও চলতি সপ্তাহের শুরুতে সরকারি বাহিনী সেগুলো পুনর্দখল করতে সক্ষম হয়।

দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল দীর্ঘদিন ধরেই দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, ধারাবাহিক সরকারগুলো দক্ষিণাঞ্চলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উপেক্ষা করেছে। তবে ইয়েমেন সরকার এই দাবি প্রত্যাখ্যান করে দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে।

উত্তর ও দক্ষিণ ইয়েমেন ১৯৯০ সালের ২২ মে একীভূত হয়ে বর্তমান ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X