স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বির উত্তাপ, এক মুহূর্তের জাদু আর শেষ পর্যন্ত দৃঢ় প্রতিরোধ—সব মিলিয়ে সৌদি আরবের মঞ্চে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কেটে নিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে গেল জাবি আলোনসোর দল।

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ম্যাচের গল্প লিখে দেন রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। জুড বেলিংহ্যামকে ফাউল করার শাস্তি হিসেবে পাওয়া ফ্রি-কিক থেকে প্রায় ৩০ গজ দূরত্বে দাঁড়িয়ে বজ্রগতির শটে গোলরক্ষকের কোনো সুযোগই রাখেননি উরুগুইয়ান মিডফিল্ডার। বিরতির পর ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো—ভালভার্দের পাসে নিখুঁত টাচ নিয়ে ডিফেন্স ছেদ করে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

তিন মিনিট পরই অবশ্য ম্যাচে ফেরে অ্যাতলেটিকো। ডান প্রান্ত থেকে জুলিয়ানো সিমিওনের বাড়ানো বলে ব্যাক পোস্টে ঠিকানা খুঁজে নেন অ্যালেক্সান্ডার সোলরথ। এরপর সুযোগের বন্যা বইয়ে দেয় দিয়েগো সিমিওনের দল—কিন্তু সমতা আর আসে না। প্রথমার্ধেই থিবো কোর্তোয়া একাধিকবার বাঁচান রিয়ালকে, বিরতির পরও গ্রিজম্যানের ওভারহেড কিক, লরেন্তে ও জুলিয়ান আলভারেজের শট সামান্য ব্যবধানে বাইরে চলে যায়।

এদিকে চোট থেকে ফেরা প্রক্রিয়ায় থাকা কিলিয়ান এমবাপ্পে সৌদি সফরে না এলেও, ফাইনালের আগে স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার অনুপস্থিতিতে গঞ্জালো গার্সিয়া আবারও আক্রমণে দায়িত্ব সামলান।

শেষ পর্যন্ত চাপ সামলে জয় নিশ্চিত করে রিয়াল। ফলে রোববারের ফাইনালে সৌদি আরবেই এল ক্ল্যাসিকো—বার্সার বিপক্ষে শিরোপার লড়াই। বার্সা এর আগে সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। এখন দেখার অপেক্ষা—ভালভার্দের সেই বজ্রপাত কি শিরোপার রাতে আবারও ঝলক দেখাতে পারে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১০

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১১

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৩

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৪

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৫

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৬

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৭

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৮

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৯

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

২০
X