বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যস্ত রমা

সংগীতশিল্পী ও সাংবাদিক শারমিন রমা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী ও সাংবাদিক শারমিন রমা। ছবি: সংগৃহীত

তিনি একাধারে একজন সংগীতশিল্পী ও সাংবাদিক। দুই জায়গাতেই সফল এই তারকার নাম শারমিন রমা। জনপ্রিয় এই শিল্পী সম্প্রতি কাজ শুরু করেছেন গানের একটি নতুন প্রজেক্টে। ১০০ জন শিল্পী নিয়ে ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। যেখানে থাকছে রমার গাওয়া তিনটি ফোক গান।

নিজের এই নতুন কাজ সম্পর্কে রমা বললেন, ‘প্রজেক্টটা আমার বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসংগীতের অসামান‍্য ভান্ডার থেকে নেয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। এ মাসেই ভয়েস দেয়া শেষ হয়ে যাবে আশা করছি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে ভিডিও হবে গানগুলোর।’

গান ছাড়াও নিজের পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পেশায় সাংবাদিক এই সংগীতশিল্পী নিজের পেশাগত ব্যস্ততা সম্পর্কে বললেন, ‘আমি বিবিসির একজন সিনিয়র সাংবাদিক। বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো - ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ ও ‘বিবিসি প্রবাহ’ নিয়মিতভাবে চ‍্যানেল আই’তে প্রচার হচ্ছে।’

পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। গেল ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। ভারতের এই সম্মানজনক এ‍্যাওয়ার্ড আয়োজনটি ২০০০ সাল থেকেই হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১০

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১১

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১২

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৩

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৪

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৫

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৬

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৯

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

২০
X