কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১২ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

ফবিসিসিআই সংস্কার পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা। ছবি: কালবেলা
ফবিসিসিআই সংস্কার পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা। ছবি: কালবেলা

দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত থাকলেই রাজনৈতিক অস্থিরতা দূর হয় বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানী ধানমন্ডির এআর প্লাজায় ওয়াটারফল কনভেনশন হল এফবিসিসিআই সংস্কার পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যখন রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়, তখনই রাজনীতিতে ও রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসে। এর মধ্য দিয়েই বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়, যেখানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

শেখ রবিউল আলম রবি বলেন, আপনারা শুধু নাগরিক নন, আপনারা রাষ্ট্রের মালিক ও রাষ্ট্র নির্মাতা। একজন নাগরিক হিসেবে যেমন আপনার দায়িত্ব আছে, তেমনি একজন ব্যবসায়ী হিসেবেও রাষ্ট্র গঠনে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিএনপির ভবিষ্যৎ শিক্ষানীতির কথা তুলে ধরে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও উচ্চতর গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। জিডিপির প্রায় ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলেই রেমিটেন্স ও রপ্তানি আয় বহুগুণ বাড়ানো সম্ভব।

রেমিটেন্স প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে আয় প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি, তা দক্ষ জনশক্তি তৈরি করে সাত থেকে আট বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। একইভাবে রপ্তানি খাতে গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে চামড়া, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানো গেলে বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।

ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে কেউ যদি অবৈধ সুবিধা চায়, উৎকো বা রাজনৈতিক চাপ সৃষ্টি করে বা আপনার আয়ের অংশ ভাগ চায়,তাহলে আমাকে সরাসরি জানাবেন। রাজনীতির নামে কোনো হয়রানি করে কিনা আমাকে জানাবেন তাৎক্ষণিক বেবস্থা নিবো।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যেন ভয়ভীতি ছাড়া তাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করা তার দায়িত্ব। কেউ রাজনীতির পরিচয় দিয়ে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম রবি বলেন, রাজনীতি একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা হওয়া উচিত। রাজনীতির নামে কোনো অনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না এবং জনগণের স্বার্থ রক্ষায় তিনি কঠোর অবস্থান নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X