কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতিসহ ১২ নেতাকর্মী

কেন্দুয়া উপজেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতির বিএনপিতে যোগদান। ছবি: কালবেলা
কেন্দুয়া উপজেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতির বিএনপিতে যোগদান। ছবি: কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি ও জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি তরিকুল ইসলাম নূরানীসহ তার দলের ১১ নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

একই অনুষ্ঠানে মোজাফফরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুর রউফ বেপারীও বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—খেলাফত আন্দোলনের কেন্দুয়া উপজেলা সভাপতি মুফতি তরিকুল ইসলাম নূরানী, হাফেজ মাওলানা আবুল হাসান আশরাফী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মোমিন, হাফেজ মাওলানা বাকি বিল্লাহ, মুফতি শফিকুল ইসলাম রহমানী, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ মাওলানা আবু হুরায়রা, হাফেজ আল আমিন, কারী আব্দুল আলী, হাফেজ মাওলানা সফি আহমেদ, হাফেজ মাওলানা সানাউল্লাহ, হাফেজ মাওলানা জাকির আনসারী, হাফেজ ক্বারি আজিজুল হক ও মুফতি কামাল।

মুফতি তরিকুল ইসলাম নূরানী বলেন, আমি দীর্ঘদিন ধরে খেলাফত আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার দায়িত্ব পালন করেছি। আজ খেলাফত আন্দোলন থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় ও সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি দেখেছি বিএনপি কখনো আলেম-ওলামাদের নির্যাতন করেনি। বিএনপি একটি ইসলামপ্রিয় দল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী সাহেবের বিনয়ী ও উদার মনোভাবের প্রতি আকৃষ্ট হয়েই আমি বিএনপিতে যোগদান করেছি।

এ বিষয়ে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে আমার হাত ধরে বহু মানুষ বিএনপিতে যোগ দিয়ে আজ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে একসঙ্গে এত সংখ্যক আলেম-ওলামার যোগদান আমার রাজনৈতিক জীবনের এক বিরল ঘটনা। আমার বিশ্বাস, আলেম-ওলামাদের এই যোগদান ইনশাআল্লাহ আগামীর জন্য একটি শুভ বার্তার ইঙ্গিত বহন করছে।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X