কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। ছবি: কালবেলা
জিয়াউর রহমান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। ছবি: কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর দুটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর মহাখালী এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কর্মসূচির প্রথম পর্বে সন্ধ্যা ৬টায় জামিয়া কাশিমিয়া টিঅ্যান্ডটি কলোনি মাদ্রাসায় (মহাখালী ওয়্যারলেস গেট, টিএনটি মাঠ সংলগ্ন) শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে রাত সোয়া ৮টায় মহাখালী দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে (নিকেতন ৫ নম্বর গেট/বাজার গেট) দ্বিতীয় পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জন্মবার্ষিকীতে অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক ও বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জেডআরএফের অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. সোহাগ আউয়াল, অধ্যাপক ড. আব্দুল করিম, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খানসহ অনেকেই। অনুষ্ঠান শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X