বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা বানানোর প্রলোভন, জীবনটাই গেল মিমির!

মেহেদী ও মিমি। ছবি : সংগৃহীত
মেহেদী ও মিমি। ছবি : সংগৃহীত

মিরপুরে ৬ তলা বাড়ির ছাদ থেকে পড়ে আফরোজা আক্তার মিমি (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে মিরপুর ডিওএইচএসে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিমি মিরপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবারের দাবি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন মিমি। তাদের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এ ছাড়াও অন্তঃসত্ত্বা ছিলেন ওই তরুণী। সেই ভ্রূণও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে।

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল মিমির। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা সময়ে তরুণীর ওপর নির্যাতন চালিয়েছে একটি চক্র।

নিহতের বাবা আফসার উদ্দিন অভিযোগ করেন, মেহেদী হাসান জনি নামে এক ব্যক্তির কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, মেহেদীর সঙ্গে সম্পর্ক ছিল তার মেয়ের। মিমিকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়েছেন মেহেদী। এ উদ্দেশ্যে মেহেদী মিমির কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে নিয়েছেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে এফিডেভিড করেন মিমি ও মেহেদী। তবে কাবিন করেননি তারা। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মিমি। পরবর্তীতে সময়ে ওই ভ্রূণ নষ্ট করে ফেলেন মেহেদী।

এ বিষয়ে পল্লবী থানায় মেহেদীর বিরুদ্ধে একটি মামলা হয়। পরে জেল খেটে জামিনে বের হন অভিযুক্ত। এসব কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মিমি। এমন অভিযোগ আনা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে। এমনকি একটি মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছিল মিমিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X