কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের শেষ করলেন সুরজ-জাহ্নবী দম্পতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা ৩৬ বছর বয়সী সুরজ শিবান্না মহারাষ্ট্রের নাগপুরে একটি হোটেলে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর মাত্র দুই দিন আগে বেঙ্গালুরুতে আত্মহত্যা করেন স্ত্রী জাহ্নবী। টানা দুই আত্মহত্যার ঘটনায় দুই পরিবারের পাশাপাশি এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।

গত শনিবার নাগপুরের ওয়ার্দা রোড এলাকার একটি হোটেলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার স্ত্রী জাহ্নবীর।

গত ২৯ অক্টোবর বেঙ্গালুরুতে সুরজ ও জাহ্নবীর বিয়ে হয়। বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই দম্পতির জীবনে নেমে আসে এই মর্মান্তিক পরিণতি। বিয়ের পর তারা শ্রীলঙ্কায় হানিমুনে গিয়েছিলেন। সেখানে দাম্পত্য কলহের কারণে সফর সংক্ষিপ্ত করে গত সপ্তাহে বেঙ্গালুরুতে ফিরে আসেন তারা।

জাহ্নবীর পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে তিনি অপমান ও অবহেলার শিকার হন। এসব ঘটনার জেরে গত মঙ্গলবার জাহ্নবী আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

জাহ্নবীর মৃত্যুর পর তার পরিবার সুরজ ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে। এ নিয়ে সুরজদের বাড়ির সামনে বিক্ষোভও করেন তারা।

সুরজের ভাই সঞ্চয় শিবান্না নাগপুর পুলিশকে হোটেলে আত্মহত্যার ঘটনার বিষয়টি জানান। পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X