বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দাম্পত্য প্রেমের গল্পে তৌসিফ-নিহা

দাম্পত্য প্রেমের গল্পে তৌসিফ-নিহা

সময়ের ব্যস্ত টিভি নায়কদের মধ্যে অন্যতম এখন তৌসিফ মাহবুব। একই কথা বলা যেতে পারে তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা প্রসঙ্গে। তবে এই দুজনকে ছাপিয়ে অনেকটা পথ অভিজ্ঞতা ও সফলতায় এগিয়ে রয়েছেন নির্মাতা শিহাব শাহীন।

এই তিনপক্ষ যখন প্রথমবার কোনো প্রজেক্টে এক হন, তবে তো কথাই নেই। এবারের ঈদে সিএমভির ব্যানারে অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। যে নাটকে মুখ্য দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। চিত্রনাট্য লিখেছেন যথারীতি নির্মাতা শিহাব শাহীন নিজেই।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প।

নির্মাতা শিহাব শাহীন জানান, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেই দিকটাকে উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোম্যান্টিক তেমন প্র্যাকটিক্যালও।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত কবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X