কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের ভেঙে দেওয়ার ঘোষণা মহাসচিবের

ইয়েমেনের মানচিত্র। ছবি : সংগৃহীত
ইয়েমেনের মানচিত্র। ছবি : সংগৃহীত

ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী জোট সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির মহাসচিব। তবে এই ঘোষণাকে সরাসরি অস্বীকার করেছেন এসটিসির মুখপাত্র। তিনি এটিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন। ফলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এসটিসির মহাসচিব আবদুর রহমান জালাল আল-সুবাইহি জানান, দক্ষিণ ইয়েমেন ও প্রতিবেশী দেশগুলোর শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থেই সংগঠনটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দক্ষিণ ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের নেওয়া উদ্যোগ ও সমাধানের প্রশংসা করেন।

তবে আবুধাবিতে অবস্থানরত এসটিসির মুখপাত্র আনোয়ার আল-তামিমি এই ঘোষণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, এই খবর সম্পূর্ণ হাস্যকর। তিনি জানান, রিয়াদে থাকা এসটিসি প্রতিনিধিদলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, যা সংগঠনটির ভেতরে বিভক্তির ইঙ্গিত দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-তামিমি বলেন, এসটিসি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত শুধুমাত্র কাউন্সিলের পূর্ণাঙ্গ বৈঠক এবং সংগঠনের সভাপতির অধীনেই নেওয়া যেতে পারে। রিয়াদে আটক প্রতিনিধিদল মুক্তি পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, এসটিসির ন্যাশনাল অ্যাসেম্বলি শনিবার এডেন ও মুকাল্লা শহরে বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের আহ্বান জানিয়েছে। তারা দক্ষিণ ইয়েমেন ইস্যুতে ‘আংশিক বা বিভ্রান্তিকর সমাধান’ প্রত্যাখ্যান করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে আলোচনায় অংশ না নিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এসটিসি ভেঙে দেওয়ার ঘোষণাকে দক্ষিণ ইয়েমেন ইস্যুর ভবিষ্যৎ রক্ষায় একটি ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। ২০১৭ সালের এপ্রিল মাসে গঠিত এসটিসি দক্ষিণ ইয়েমেনকে পুনরায় স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X