বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম : মাহি

সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

এক মোটরসাইকেল ব্র্যান্ডের ইভেন্টে পারফর্ম করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামিরা খান মাহি। তবে তার পারফরম্যান্স নয়, বেশি আলোচিত হয়েছে তার পরিহিত পোশাক এবং পারফরম্যান্সের ভঙ্গিমা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে চলছে সমালোচনার ঝড়।

ভিডিওতে মাহিকে দেখা যায় একদম বডি-ফিটিং পোশাকে পারফর্ম করতে। অনেকেই একে বলছেন ‘দৃষ্টিকটু’, আবার কারও মতে ‘লাইভ ফ্যাশন ডিজাস্টার’। কেউ তো সরাসরি লিখেছেন, ‘ড্রেসটা এতটাই টাইট, মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই ফেটে যাবে!’ সমালোচনার মুখে মাহির ব্যাখ্যাও এসেছে। তিনি বলেন, ‘অনেকে ভাবছে আমি কিছুই পরিনি! কিন্তু কস্টিউমের নিচে আমি আরও দুইটা জামা পরেছিলাম!’ তার এই মন্তব্য ঘিরে নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, 'দুইটা জামা পরে এমন লুক হলে, একটাও না পরলে কী হতো?'

এমনকি অনেকে বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও মনে করছেন। একজন লিখেছেন, আগে যারা নাচতো তারা ছিল ‘নৃত্যশিল্পী’, এখন যারা নাচে তারা হয় ‘ট্রেন্ডিং টপিক’।

এদিকে মাহি অভিযোগ করে বলেন, যিনি ভিডিওটা জুম করে আপলোড করেছেন, তিনি ইচ্ছা করে হেয় করার চেষ্টা করেছেন। তবে নেটিজেনদের প্রশ্ন তাহলে এমন পোশাক পরে নেচেছেন কোন উদ্দেশ্যে?

মাহির দাবি, ইভেন্টের জন্য কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ টিম ছিল না। তিনি বলেন, কস্টিউম পেয়েছি ইভেন্টের আগের দিন, কিছুই করার ছিল না।

এই মন্তব্যকেও ছেড়ে দিচ্ছেন না সমালোচকরা। তাদের কথায়, ডিজাইনার না থাকলে দর্জির কাছেই যেতেন!

বর্তমানে মাহির ওই ভিডিও এবং তার দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন ‘ওভার রিঅ্যাক্ট করছে’, কেউ আবার মনে করছেন ‘শিল্পীর প্রতি অন্যায় আচরণ হচ্ছে’। তবে এক বিষয়ে সবাই একমত—মাহির এই পারফরম্যান্স, বিতর্ক ও ব্যাখ্যা তাকে আবারও এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X