স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী

নোয়াখালী এক্সপ্রেস লোগো। ছবি : সংগৃহীত
নোয়াখালী এক্সপ্রেস লোগো। ছবি : সংগৃহীত

নিলামের শুরুটা মোটেও ভাবনায় ছিল না বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য। পছন্দের তালিকায় থাকা কেউকে না পেয়ে শেষ পর্যন্ত নিয়মের বাধ্যবাধকতায় ‘বি’ ক্যাটাগরির শেষ দুই ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিতে একপ্রকার বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএল নিলামের প্রথম পর্বে ‘বি’ ক্যাটাগরির কোনো ক্রিকেটারকেই দলে নিতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি মিলিয়ে ন্যূনতম দুজন স্থানীয় ক্রিকেটার দলে রাখতে হবে। সেই বাধ্যবাধকতার কারণেই নিলামের শেষ মুহূর্তে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় জাকের আলী ও মাহিদুল ইসলামকে নিয়ে স্কোয়াড পূরণ করে নোয়াখালী।

এদিকে মঞ্চে জমে উঠেছিল মোহাম্মদ মিঠুনকে ঘিরে লড়াই। সিলেট, নোয়াখালী ও ঢাকা— তিন দলের আগ্রহে মূল্য বেড়ে ওঠে ৫২ লাখ টাকা পর্যন্ত। শেষ পর্যন্ত ঢাকাই জয়ী হয় বিডিংয়ে, ফলে মিঠুনের ঠিকানা হয় ঢাকা ক্যাপিটালস।

‘সি’ ক্যাটাগরিতেও নাটকীয়তা ছিল। জাতীয় দলের পেসার ইবাদত হোসেনের নাম উঠলেও কোনো দল হাত তুলেনি, ফলে তিনি থেকে গেছেন অবিক্রীত। অন্যদিকে আরেক পেসার নাহিদ রানা ৫৬ লাখ টাকায় জায়গা পেয়েছেন রংপুর রাইডার্সে— গত মৌসুমের দলেই ফিরলেন তিনি।

ক্যাটাগরি ‘বি’তে বেশ কিছু জাতীয় দলের নিয়মিত মুখ নাম উঠতেই আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স। শামীম হোসেন ৫৬ লাখ টাকায় গেছেন ঢাকা ক্যাপিটালসে। ওপেনার পারভেজ হোসেন ৩৫ লাখে নতুন ঠিকানা পেয়েছেন সিলেট টাইটানসে। আর সাইফউদ্দিনকে ৬৮ লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

নিলামের প্রথম পর্বে কৌশলগত বাছাই ও বাধ্যবাধকতা— দুটিই তৈরি করেছে নানা আলোচনার জন্ম। নোয়াখালীর এই পরিস্থিতি তাতে আরও নতুন মাত্রা যোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X