বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরার সেই শিশুটিকে নিয়ে গাইলেন বাপ্পা  

‘মাগুরার ফুল’ গানের সেটে বাপ্পা মজুমদারসহ অন্য কণ্ঠশিল্পীরা।
‘মাগুরার ফুল’ গানের সেটে বাপ্পা মজুমদারসহ অন্য কণ্ঠশিল্পীরা।

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিংসহ অডিও’র সব কাজ সম্পন্ন হয়েছে। গানটির সংগীতাযোজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। এটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। গানটি খুব শিগগিরই মাহবুবুল খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) এ প্রকাশিত হবে। একই সঙ্গে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেইজসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হবে।

উল্লেখ্য, স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। ইতোমধ্যেই তার লেখা ৫ শতাধিক গান ‘খালিদ সংগীত’ ব্যানারে প্রকাশিত হয়েছে। তার লেখা বেশিরভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে মাহবুবুল খালিদের লেখা আরও অনেক গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি।

মাগুরায় মাত্র আট বছর বয়সী শিশু আছিয়ার ওপর ভয়াবহ নির্যাতন ও করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হয়ে মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ এ ঘটনার প্রতিবাদে ‘মাগুরার ফুল’ শিরোনামের হৃদয়স্পর্শী গানটি রচনা ও সুরারোপ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা। ‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেল ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেল পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই’ এমন কথামালায় গানটি শুরু হয়েছে। শিশু আছিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X