মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সিরিজে প্রথমবার শাশ্বত চট্টোপাধ্যায়

দেশের সিরিজে প্রথমবার শাশ্বত চট্টোপাধ্যায়

ভারতের আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। টালিউড-বলিউডের অভিনয় করা এ শিল্পী গল্প শুনেই রাজি হয়ে যান ‘গুলমোহর’ সিরিজে কাজ করতে। এর সঙ্গে বাংলাদেশে শুটিং করার ইচ্ছাটা মিলে যাওয়ায় দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনো কনটেন্টে দেখতে যাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে।

শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’

চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। তার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন শাশ্বত চট্টোপাধ্যায়।

৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘গুলমোহর’ সিরিজের পোস্টার। যেখানে জানা গেছে গুরুত্বপূর্ণ সব চরিত্র সম্পর্কে। এতে অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

এছাড়া জানানো হয়েছে সিরিজটি মুক্তির তারিখও। আসছে ১৪ মে রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X