বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু

রাশেদ মামুন অপু I ছবি: সংগৃহীত
রাশেদ মামুন অপু I ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের করিডোরে শুরু হয়েছিল প্রেম, স্বপ্ন, প্রতিশ্রুতি। আর সেই প্রেমই একদিন তাদেরকে পৌঁছে দিয়েছিল বিয়েতে এবং গড়ে উঠেছিল সংসার। অভিনেতা অপু ও সংবাদপাঠিকা মমরেনাজ মোমের ভালোবাসার গল্প যেন ছিল রূপকথার মতোই। কিন্তু সময়ের অদৃশ্য টানে সেই রূপকথার পাতায় পড়েছে ফাটল। বহুদিন আগেই ভেঙে গেছে তাদের সংসার—এমনই চমকপ্রদ তথ্য এবার সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করলেন অপু।

জানা যায়, ঘর ভেঙেছিল ছয় বছর আগেই। দুজনের সিদ্ধান্তেই ঘটে এ ঘটনা। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার চিন্তা করে গোপন রাখেন তাদের এই সিদ্ধান্ত।

এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু লিখেছেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনেরই সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই। এখন খুব আন্তরিকভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।’

অপুর এই পোস্ট প্রকাশের পর রীতিমতো মন ভাঙে অভিনেতার ভক্তদেরও। যদিও পোস্টটি দেওয়ার পর সাময়িক সরিয়ে রেখেছিলেন অভিনেতা।

জানা গেছে, অপু ও মমরেনাজের সংসারে এক ছেলে রয়েছে। সেই ছেলে অপুর সঙ্গে থাকবে বলে জানা যায়।

অভিনয়ে এসে রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলে তিনি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা রাশেদ মামুন অপু। সেই থেকে নিয়মিতভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে চলেছেন এবং নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি তিনি শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। এ ছাড়া রাশেদ মামুন অপু বর্তমানে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X