বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে

নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে। ছবি : সংগৃহীত
নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে। ছবি : সংগৃহীত

ধর্ষণ, নির্যাতন ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টা দাবি উঠেছে। ২১ মে দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজের এক অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মামলাটিকে ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অভিযোগকারিণী নিয়মিত নোবেলের সঙ্গে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করতেন এবং মঞ্চেও উপস্থিত ছিলেন। ‘যদি সাত মাস আটকে রাখা হতো, এত বড় জনসম্মুখে সে কেন উপস্থিত থাকত এবং কাউকে কিছু বলত না?’ প্রশ্ন তুলেছেন অ্যাডমিন।

একই সঙ্গে পোস্টে ‘মহামায়া’ গানের রেকর্ডিংয়ের সময় তোলা একটি ছবি দেখানো হয়েছে যেখানে অভিযোগকারিণীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে বলা হয়েছে, ‘সাত মাস ধরে আটক থাকার মতো কোনো প্রমাণ নেই।’

মামলার প্রেক্ষাপটে জানা গেছে, অভিযোগকারিণী ৯৯৯-এ কল করে নোবেলকে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ ১৯ মে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে। এরপর ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে যে ছবিগুলো নোবেলের পেজ থেকে পোস্ট করা হয়েছে, তাতে ভিন্ন ভিন্ন জায়গায় এই গায়কের সঙ্গে উপস্থিতি দেখা গেছে ওই তরুণীকে। এমনকি, ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার ‘মহামায়া’ শিরোনামে গানের রেকর্ডিং সময়েও নোবেলের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন এই অভিযোগকারিণী।

তবে এই বিষয়ে এখনো অভিযোগকারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X