শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা  

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা  

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে (স্টেজ টু) আক্রান্ত হয়েছেন। বিষয়টি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গত কয়েক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভোগার পর কীভাবে তার জীবনে এমন পরিবর্তন হয়েছে তা ওই পোস্টে ভক্তদের জানিয়েছেন দীপিকা।

দীপিকা কক্কর জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি ছিল। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল- আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই। পরবর্তীতে চিকিৎসকরা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসারাস)।’

দীপিকার ভাষ্য, ‘আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে এর মুখোমুখি হবো এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব! পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমাদের যাত্রা আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

সাসুরাল সিমর কা ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন দীপিকা। কিছুদিন আগেই ইউটিউব চ্যানেলে স্বামী শোয়েব ও দীপিকা তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তারা জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনো পুরোপুরি কমেনি।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে স্নাতক সম্পন্ন করে বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীপিকা কাক্কর। কিন্তু অসুস্থতাজনিত কারণে ৩ বছর পর এ চাকরি ছেড়ে দেন তিনি। ২০১০ সালে অভিনয়ে পা রাখেন দীপিকা। ২০১১ সালে রওনক নামে একজনকে বিয়ে করেন। তবে ২০১৫ সালে ভেঙে যায় সেই সংসার। ২০১৮ সালে সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X