খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে নিয়োগ পেলেন ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে খুলনার ছয়টি আসনের জন্য ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

নির্বাচনের সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, খুলনা-২ আসনে (মহানগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড) প্রিয়াঙ্কা রানী কুণ্ডু ও নাসিমুল সাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা-৪ আসনে (রূপসা উপজেলা) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইফতেখারুল ইসলাম শামীম ও শেখ রায়হানুল ইসলাম। খুলনা-৩ আসনে (মহানগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড) দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, অর্পিত কুমার চক্রবর্তী, মো. মেহেদী হাসান ও মো. আনোয়ার সাদাত।

এ ছাড়া দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, পাইকগাছা উপজেলাসহ বিভিন্ন এলাকায় রিয়াজ উদ্দিন আহমেদ, এস এম নুরুলী, মোস্তাফিজ শাওন, সেবাশুল্লাহ, অমিত কুমার বিশ্বাস, তোফিক রেজা, ফজলে রাব্বিসহ অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি প্রতিটি মামলার নথি ও কার্যক্রমের বিষয়ে সাপ্তাহিক প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করবেন।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। খুলনা মহানগর এলাকায় এ সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X