বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলগুলো সেই পুরোনো পথেই হাঁটছে : বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব অবস্থান নিয়েছেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং রাজপথে সক্রিয় এই অভিনেত্রী এবার সামাজিক মাধ্যমে এক পোস্টে নতুন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার (৩০ মে) দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, “নতুন দলগুলো সেই পুরোনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।

তিনি আরও লিখেছেন, দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!

বাঁধন আরও লিখেছেন, নতুন দলগুলোর অনেকেই এখন পুরোনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।

সবশেষে বাঁধন লিখেছেন, আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরোনো পথ ধরি তাহলে পুরোনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে।

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাঁধনের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X